শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৪৮ পিএম, ২০২১-১২-০৬
লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পরই জোর কদমে চেষ্টা চালিয়েছিলেন কিলিয়ান এমবাপে। যে কোনো মূল্যে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার। নিজের মুখে সে কথা জানিয়েছিলেনও। কিন্তু পিএসজি তার জন্য যে মূল্য হাঁকিয়েছে, রিয়াল মাদ্রিদ তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত প্যারিসেই থেকে যেতে হয়েছে এমবাপেকে।
তবে, নিজের ক্যারিয়ারকে আরও প্রস্ফুটিত করে তুলতে পিএসজি ছেড়ে এমবাপেকে রিয়ালেই যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক বার্সেলোনা এবং মিলানের সাবেক সুইডিস ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ।
ইব্রাহিমোভিচ আবার সব সময় ঠোটকাটা হিসেবে পরিচিত। মুখে যা আসে তাই বলে ফেলেন। কোনো ভয়-ডর নেই। তিনি জানিয়েছেন, এমবাপেকে একবার কাছে পেয়ে অনেক বেশিকরে কিছু উপদেশ দিয়েছেন তিনি। যেখানে তিনি তাকে বলেছিলেন, যে করেই হোক রিয়ালে যোগ দাও। আবার একই সঙ্গে এটাও সতর্ক করে দিয়েছেন, পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি তাকে হয়তো বা বিক্রি নাও করতে পারেন। সুইডিস স্ট্রাইকার ইব্রাহিমোভিচ চার বছর কাটিয়েছেন প্যারিসে। খেলেছেন পিএসজির জার্সিতে। মোনাকো থেকে যে বছর এমবাপে পিএসজিতে যোগ দেন, তার আগের বছরই প্যারিস ছেড়ে যান ইব্রা। ইতালিয়ান সংবাদপত্র কোরেয়া ডেলা সেরা’র সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এমবাপেকে পিএসজি ছাড়তে চলেছিলাম। কারণ, তার আরও সংগঠিত পরিবেশ প্রয়োজন। রিয়াল মাদ্রিদ ক্লাবের মত। তবে, আমি এটাও বলেছি, পিএসজি প্রেসিডেন্ট হয়তো তাকে বিক্রি করবে না।’ আবার একই সঙ্গে ইব্রা জানিয়ে দিয়েছেন, নাপোলিতে খেলতে চান। তিনি বলেন, ‘ম্যারাডোনা ডকুমেন্টারি দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে নাপোলিতে যেতে হবে এবং স্কুডেট্টো জিততে হবে।’
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited